1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুই - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুই

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৩৫৭ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ, বাগেরহাট জেলা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত হয়েছে। ৮ মার্চ মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে সাইনবোর্ড-শরনণখোলা আঞ্চলিক মহাসড়কের তাফালবাড়ী বাসষ্ট্যান্ড সংলগ্ন ডেসটিনি টাওয়ার এলাকায় ঘটনাটি ঘটে।

আহতদের শরণখোলা হাসপাতালে ভর্তি করা হলে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী আরাফাত মৃধা জানায়, উপজেলার নলবুনিয়া গ্রামের আঃ মজিদ হাওলাদারের পূত্র সোহাগ হাওলাদার (৪০) (বাজাজ সিটি ১০০  বাগেরহাট-হ-১১-৮২৯৬) দ্রুত গতিতে তাফালবাড়ী থেকে রায়েন্দা অভিমূখে যাচ্ছিল। এসময় উল্টো দিক থেকে আসা উপজেলার লাকুড়তলা গ্রামের মিলন চাপরাশীর পুত্র নাইমুল (৩৫) (নম্বরবিহীন বাজাজ প্লাটিনা গাড়ীটি) দ্রুতগতিতে সাইনবোর্ড শরনণখোলা আঞ্চলিক মহাসড়কের তাফালবাড়ী বাসষ্ট্যান্ড সংলগ্ন ডেসটিনি টাওয়ার এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটলে উভয়ই গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সোহাগের চোখে মারাত্মক জখম হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

 শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. তাহসিনা হক জানান, আহত দুজনের মধ্যে সোহাগের বাম চোখের আঘাত গুরুতর। তাই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar