1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু  - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু 

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৩৫৮ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে তাইজুল ইসলাম (২৪) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।আজ বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের নওয়ানী পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

তাইজুল ইসলাম ওই গ্রামের মাহবুবুর রহমানের পুত্র। তিনি এক সন্তানের বাবা বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্র জানায়,আজ দুপুরে বিদ্যুৎচালিত মোটর দিয়ে নিজের মোটরসাইকেল পরিষ্কার করছিলেন। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করে তারগুলো গুছিয়ে নেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপরে স্বজনরা তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আইয়ুব আলী সরকার জানান,তাইজুল ইসলাম যাত্রাপুর বাজারে ধান-চাউলসহ বিভিন্ন পণ্যের ব্যবসা করতেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোঃ শাহরিয়ার জানায়,এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar