1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভোক্তার অধিকার রক্ষায় বাজার মনিটরিং অব্যাহত রাখার অঙ্গিকার - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

ভোক্তার অধিকার রক্ষায় বাজার মনিটরিং অব্যাহত রাখার অঙ্গিকার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২০৫ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভোক্তার অধিকার রক্ষা করতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা, ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির কার্যক্রম অব্যাহত রাখা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে মূল্য তালিকা টানানো, পাকা মেমোর ব্যবহার নিশ্চিত করাসহ জনসাধারণের মাঝে সচতেনতা সৃষ্টি করার ব্রত নিয়ে অভয়নগরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত হয়েছে।

অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে র‍্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হুসাইন সাগর, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মিনারা পারভীন, নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, নির্বাচন কর্মকর্তা এসএম হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল, প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শংকর কুমার দে প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবাশীষ দাস নান্টু। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের করা হয়। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar