1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায়  শহীদ নতুন দিবস পালিত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায়  শহীদ নতুন দিবস পালিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ২৯৬ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

এ আর রাকিবুল হাসান ,কুড়িগ্রাম।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ নতুন দিবস। শনিবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা এলাকায় শহীদ রেজাউল করিম নতুনের কবরে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে তার সমাধি প্রাঙ্গনে স্বরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাফর আলী, কুড়িগ্রাম জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হারুন অর রশীদ লাল,  কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দৈনিক কুড়িগ্রাম খবর পত্রিকার সম্পাদক এস এম ছানালাল বকসী, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মোগলবাসা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ নতুন এর মামা মোঃ ইমদাদুল হক এমদাদ।

আরোও বক্তব্য রাখেন , কুড়িগ্রাম পৌরসভার মেয়র মোঃ কাজিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা অলক সরকার, মোঃ মাজেদ আলী,  কুড়িগ্রাম জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাবেক ছাত্র নেতা আনিছুর রহমান খন্দকার চাঁদ, মোগলবাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এনামুল হক, প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ নতুনের মামা ও বিএ ডিসির উপ-সহকারী প্রকৌশলী (অব) এটিএম আমিনুল ইসলাম। 

শহীদ রেজাউল করিম নতুনের কবরে পুষ্পস্তবক অর্পণ

উল্লেখ্য, কুড়িগ্রাম জেলার প্রথম রাজনৈতিক হত্যাকান্ডের শিকার শহীদ নতুনের ৩৫তম মৃত্যু বার্ষিকী। ১৯৮৭ সালের ১৯ মার্চ দশম শ্রেণির ছাত্র মোঃ রেজাউল করিম নতুন-কে প্রকাশ্য দিবালোকে জামাত-শিবিরের সশস্ত্র ক্যাডাররা নির্মম ভাবে হত্যা করে। বন্দুকের বেয়নেট দিয়ে খুঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘাতকরা।  সেদিন ১৪৪ ধারা উপেক্ষা করে তখনকার ছাত্র জনতা কুড়িগ্রাম জেলার প্রথম রাজনৈতিক হত্যাকান্ডের শিকার নতুন হত্যার প্রতিবাদে মাঠে নেমেছিলো। নতুন হত্যার বিচারের দাবিতে ফুঁসে উঠেছিল ছাত্র জনতা। 

প্রতিবছর বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে শহীদ নতুনের মৃত্যুর দিনটিকে স্বরণ করে আসছে- শহীদ নতুন পরিষদ, আশির দশকের ছাত্র সংগ্রাম পরিষদ,জেলা আওয়ামী লীগ, যুবলীগ,  ছাত্রলীগ, জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টি, কুড়িগ্রাম জেলা বঙ্গবন্ধু পরিষদ কুড়িগ্রাম জেলার মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar