1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় গলায় ফাঁস লাগিয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

বাঘারপাড়ায় গলায় ফাঁস লাগিয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ২১৩ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়ায় লিমা খাতুন ( ১৯ ) নামে এক কলেজ পড়ুয়া মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি উপজেলার মামুদালিপুর গ্রামে ঘটেছে।

মৃত লিমা খাতুন উপজেলার মামুদালিপুর গ্রামের আখের আলি মন্ডলের মেয়ে এবং ভাঙ্গুড়া কলেজের শিক্ষার্থী।

লিমার পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মায়ের সাথে রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে মা ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে চিৎকার করে ওঠেন। মায়ের চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এসে ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। লিমা ঘরের আড়াঁর সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে মা জানান।

সূত্র আরোও জানায়, গত বছর কয়েক আগে লিমার অমতে পারিবারিকভাবে বিয়ে দেয়া হয়। সেখানে মাত্র দেড় বছর সংসার করার পরে তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটে। এরপরে লিমা বাপের বাড়ি থেকে কলেজে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করে। লিমার বাবা দ্বিতীয় স্ত্রীকে নিয়ে   ঢাকায় বসবাস করেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়।

বাঘাপারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধারের পরে ময়না তদন্ত শেষে কোন অভিযোগ  না থাকায় দাফনের জন্য পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar