1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
স্বাধীনতা পদক পুরস্কারের তালিকা বিতর্কিত পালাকবি আমির হামজা বাদ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

স্বাধীনতা পদক পুরস্কারের তালিকা বিতর্কিত পালাকবি আমির হামজা বাদ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৩৬০ জন খবরটি পড়েছেন
ছবি- সংগৃহীত

বিডিটেলিগ্রাফ ডেস্ক।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিতর্ক সৃষ্টি হওয়ায় সরকার শেষ পর্যন্ত উপসচিব পুত্রের চেষ্টায় দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পুরস্কার ২০২২ এর তালিকা থেকে আমির হামজার নাম বাদ দিয়েছে ।

সাহিত্যে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত আমির হামজার নাম বাদ দিয়ে ১৮ মার্চ শুক্রবার সংশোধিত তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

১৫ মার্চ স্বাধীনতা পুরস্কার ২০২২ এর জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়। ওই তালিকায় মোট ১০ জন বরেণ্য ব্যক্তির তালিকায় সাহিত্যে অবদান রাখায় আমির হামজার নাম প্রকাশ করা হয়। ওই ঘটনার পর সাহিত্যে পদকে আমির হামজাকে নিয়ে সারাদেশে বিতর্ক তৈরি হয়।

দেশব্যাপী এই প্রতিক্রিয়ার মুখে সরকারের সংশ্লিষ্ট বিভাগ অবশেষে স্বাধীনতা পদকের তালিকা থেকে বিতর্কিত ব্যক্তিত্ব আমির হামজার নামটি বাদ দেয়।

সংশোধিত তালিকা অনুযায়ী স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), আব্দুল জলিল, সিরাজ উদ্দীন আহমেদ, মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস (মরণোত্তর) ও সিরাজুল হক (মরণোত্তর) স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।

চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ও অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম পাচ্ছেন এ পুরস্কার। আর স্থাপত্যে স্থপতি সৈয়দ মইনুল হোসেনকে (মরণোত্তর) এ পুরস্কার দেওয়া হচ্ছে। আর প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছে। পুরস্কারজয়ী প্রত্যেকে পাবেন ১৮ ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, পাঁচ লাখ টাকার চেক ও একটি সম্মাননাপত্র।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar