বাঘারপাড়া প্রতিনিধি।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরে পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় বিএনপি নেতাসহ ৩ জন নিহত হয়েছে।
নিহতরা হলেন- সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ঘুনি গ্রামের সাইফুর রহমান ( ), বাঘারপাড়া উপজেলার মাঝিয়ালি গ্রামের রনজিৎ সরকার ( ) ও ঘুনি গ্রামের মনজেল মজুমদার( )।
রোববার (২০ মার্চ) সকালে যশোর-মাগুরা সড়কের খাজুরা ভাটারামতলায় রাস্তা পারাপারের সময় মাগুরাগামী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন রনজিৎ সরকার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ও যশোর-খুলনা মহাসড়কে এই আলাদা দুর্ঘটনার ঘটনা ঘটে।
অন্যদিকে সকাল সাড়ে ৯টার দিকে যশোর-খুলনা মহাসড়কের পদ্মবিলায় চায়না প্রকল্পের সামনে অপর দূর্ঘটনায় ট্রাক চাঁপায় মোটরসাইকেলের আরোহী সাইফুল ও মনজেল গুরুতর আহত হন। তাদেরকে যশোর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।