1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দর্শনায় বিজিবি-বিএসএফ'র সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত বৈঠকে ফলপ্রস্যু আলোচনা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

দর্শনায় বিজিবি-বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত বৈঠকে ফলপ্রস্যু আলোচনা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৭১৯ জন খবরটি পড়েছেন

চুয়াডাঙ্গা  প্রতিনিধি।।   

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার বেলা ১১ টার দিকে দর্শনা জয়নগর সিমা‌ন্তে বি‌জি‌বির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজিবি- বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে দিনভর অনুষ্ঠিত বৈঠক হয়েছে। এদিন সকালে বিএসএফ’র প্র‌তি‌নি‌ধিদল গাড়ী বহর যো‌গে জয়নগর সিমা‌ন্তে পৌছু‌লে বি‌জি‌বির পক্ষ থে‌কে ফু‌লেল শু‌ভেচ্ছা জানা‌নো হয়। পাশাপা‌শি বিএসএফর পক্ষ থে‌কে বি‌ভিন্ন প্রজাতীর গা‌ছের চারা উপহার দেয়া হয় বি‌জি‌বি‌কে। বিএসএফ প্র‌তি‌নি‌ধিদল‌কে গার্ড অব অনার প্রদান ক‌রে বি‌জি‌বির এক‌টি চৌকস দল।

আন্তর্জা‌তিক স‌ম্মেলন কে‌ন্দ্রে বেলা সা‌ড়ে ১১ টার দি‌কে শুরু হয় বৈঠক। সা‌ড়ে ১২ টার দি‌কে মধ্যহ্ন‌ভোজ বির‌তির পর ফের বৈঠ‌কে মি‌লি‌তি হয় দু‌দে‌শের সিমান্তর‌ক্ষি বা‌হিনীর প্র‌তি‌নি‌ধিদল। বিকাল ৫ টা পর্যন্ত এ বৈঠক অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মুহিউদ্দিন জাবেদ পাটোয়ারি ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী অমরিশ কুমার আর্য্য। বিজিবির পক্ষে ২০ জন ও বিএসএফের পক্ষে ২০ জন বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে বিজিবির কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মুহিউদ্দিন জাবেদ পাটোয়ারি জানান, সীমান্ত বৈঠকে দু’দেশের দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ বন্ধ, নারী এবং শিশু পাচার প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রস্যু আলোচনা হয়। বৈঠকে সীমান্তে শান্তিপূর্ণ স্থিতিবস্থা ও আইনশৃঙ্খলা রক্ষায় একমত হন উভয় দেশের সেক্টর কমান্ডাররা। বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির আলোকে সীমান্ত সমস্যা সমাধানে সহমত ব্যক্ত করেন দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী।

বৈঠকে বিজিবির পক্ষে আরও উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফট্যানেন্ট কর্ণেল শাহ মোহাম্মদ ইসতিয়াক, ঝিনাদহ মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক লেফট্যানেন্ট কর্ণেল শাহিন আজাদ, যশোর-৪৯ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মিনহাজ সিদ্দিকী। অপরদিকে ভারতীয় বিএসএফের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন- কমান্ড্যান্ট শ্রী সুদীপ কুমার, ৮২ বিএসএফের কমান্ড্যান্ট শ্রী সঞ্জয় কুমার, ১০৭ বিএসএফের কমান্ড্যান্ট শ্রী সুনিল কুমার, প্রশাসনিক দলের প্রধান ইন্সপেক্টর থিয়াগ রাজন, সাব ইন্সপেক্টর অমিত কুমার দাস প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar