1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ২২ এপ্রিল,২০ মে ও ৩ জুন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দাবি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ল ২ ডিসেম্বর যশোর ও কুষ্টিয়া সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান লোহাগাড়ার ৯ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু ছাতকে দেড় হাজার টাকা নিয়ে বিরোধ: ভাতিজার টেটার আঘাতে চাচি নিহত কুবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত দুজন ওয়েস্ট নাইল ভাইরাস: মশার কামড়ে ছড়ায় যে নীরব প্রাণঘাতী সংক্রমণ, জানুন লক্ষণ, বিস্তার ও প্রতিরোধ শিক্ষক সাংবাদিকদের সম্মানিতে আপত্তি কেন? যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইল ভাইরাসের প্রকোপ: আক্রান্ত ৬১৭, মৃত্যু ৪৫ গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ২২ এপ্রিল,২০ মে ও ৩ জুন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৩৯৭ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট ।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম পর্যায় হবে আগামী ২২ এপ্রিল। ঈদের পর ২০ মে দ্বিতীয় পর্যায়ের এবং ৩ জুন তৃতীয় পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদনকারীর নিজ নিজ জেলায় সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বুধবার (১৩ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কোন তারিখে কোন জেলা/উপজেলা পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে, তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রার্থীদের আবেদনে উল্লিখিত মোবাইল নম্বরে যথাসময়ে ০১৫৫২-১৪৬০৫৬ নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোডের এসএমএস পাঠানো হবে।

আগামী ২২ এপ্রিল অনুষ্ঠিতব্য প্রথম পর্যায়ের পরীক্ষার জন্য প্রার্থীরা ১৭ এপ্রিল থেকে admit.dpe.gov.bd ওয়েবসাইটে ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে অথবা এসএসসির রোল, বোর্ড ও পাশের সন দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন।

পরীক্ষার হলে প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্রের রঙিন প্রিন্ট এবং নিজের জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। ওএমআর শিট পূরণের নির্দেশাবলী এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এবং প্রবেশপত্রে পাওয়া যাবে।
এই পরীক্ষার মাধ্যমে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। ডিবিসি টিভি , বাংলা ট্রিবিউন, বাংলানিউজ ২৪, ঢাকা পোস্ট 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar