1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে পহেলা বৈশাখে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল শিশুর - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

অভয়নগরে পহেলা বৈশাখে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল শিশুর

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৩০৭ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলা নববর্ষের প্রথম দিনে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মাদ আলী নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার নওয়াপাড়া শহরের নর্থ বেঙ্গল রোড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। প্রতিবেশীরা জানান,

যশোরের অভয়নগরে বিদ্যুৎস্পর্শে মোহাম্মদ আলী নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ পহেলা বৈশাখ বৃহস্পতিবার দুপুরে উপজেলার নওয়াপাড়া গ্রামের নর্থবেঙ্গল এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে। শিশু মোহাম্মদ আলী ওই এলাকার রাজমিস্ত্রি নাজমুল ইসলামের ছেলে।

প্রতিবেশীরা জানান, বৃহস্পতিবার বিকালে নওয়াপাড়া এলাকার রাজমিস্ত্রী নাজমুল ইসলামের ছেলে মোহাম্মাদ আলী ঘরে একা একা বসে খেলা করছিল। এসময় তার বাবা মা বাড়িতে ছিলেন না। বাড়িতে ফিরে ঘরের দরজা খুলে দেখতে পায় তার শিশু ছেলেটি বাথরুমের পাশে অচেতন অবস্থায় পড়ে রয়েছে। তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

নিহতের দাদি জানান, বাথরুমে ঝুলে থাকা বিদ্যুতের তার স্পর্শ করলে মোহাম্মদ ছিটকে মাটিতে পড়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মাহফুজুর রহমান সবুজ জানান, বৃহস্পতিবার বেলা আনুমানিক সাড়ে ৩ টার সময় মোহাম্মদ আলী নামে এক শিশুকে জরুরী বিভাগে আনলে মৃত অবস্থায় পাওয়া যায়। বিদ্যুৎস্পর্শে শিশুর মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান জানান, বিদ্যুৎস্পর্শে মোহাম্মদ আলী নামে এক শিশু মৃত্যু হয়েছে। অপমৃত্যু মামলা প্রক্রিয়াধিন রয়েছে

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar