1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বর্ণিল আয়োজনে বাঘারপাড়ায় বাংলা নববর্ষ উদযাপিত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

বর্ণিল আয়োজনে বাঘারপাড়ায় বাংলা নববর্ষ উদযাপিত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ২৪৯ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া(যশোর) প্রতিনিধি ।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলা নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই ঢাক, ঢোল আর গান বাজনায় মুখরিত হয়ে ওঠে বাঘারপাড়া উপজেলা পরিষদ চত্বর। এদিন সকাল ৯টায় বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। আনন্দ উদযাপনে ঐতিহ্যবাহী পোশাক পরে বের হয় সর্বস্তরের মানুষ।

পুরুষেরা পাজামা-পাঞ্জাবি, নারীরা শাড়ি আর উজ্জ্বল পোশাকে শিশুরা বের হয়েছিলেন আনন্দ ভাগাভাগি করে নিতে। কৃষক,জেলে সাপুড়েসহ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শ্রেণি পেশার মানুয। উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। এর আগে সকাল ৮টায় বর্ষবরণের প্রভাতী অনুষ্ঠানে সংগীত পরিবেশ করেন উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী,অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সন্তোষ অধিকারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ ও বিথীকা বিশ্বাস, পৌরসভার প্যানেল মেয়র শরিফুল ইসলাম শরিফ, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন,সবদুল হোসেন খান,বাবলু কুমার সাহা রবিউল ইসলাম রবি,আমিনুর রহমান সরদার ও আসাদুজ্জামান মিন্টুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar