অনাথ মণ্ডল, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
“বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি প্রকল্প ” ইউএসএআইডি এর ব্যুরো ফর হিউম্যানিটারিয়ন এসিস্ট্যান্স কার্যক্রম `দুর্যোগ ব্যবস্থাপনা ও এসওডি আলোকে দায়িত্ব, কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৬ই এপ্রিল শনিবার দুপুর ২ টায় শ্যামনগর উপজেলার ১নং ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের হল রুমে অল্ড ভিশন বাংলাদেশের আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম জাফরুল আলম বাবু।
দুর্যোগের সারাবছরের কাজ, দুর্যোগকালীন কাজ, দুর্যোগ পরবর্তী কাজ, সিগনাল ও সংকেত সমুহ সহ সকল বিষয়ে প্রশিক্ষণ দান করেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ফোকাল দীপঙ্কর সাহা।