1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ২২৭ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  মঙ্গলবার মধ্যরাতে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড় ও শিলাবৃষ্টিতে প্রায় শতাধিক ঘর-বাড়ী, গাছপালাসহ চলতি বোরো আবাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

এছাড়া তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে কালবৈশাখী ঝড়ে তিলাই মোড় থেকে ধামেরহাট বাজার আসার রাস্তায় একটি বড় আকৃতির কড়ই গাছ উপরে পাশ্ববর্তী ধান ক্ষেতে পড়ে ক্ষেতের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছ উপড়ে পড়ায় ওই রাস্তাটিতে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত যানচলাচল বন্ধ ছিল।

পশ্চিম ছাট গোপালপুর গ্রামের ফসলি জমির মালিক মোজাহার আলী জানান, ঝড়ে কড়ই গাছটি উপড়ে আমার ফসলি জমিতে পড়ে প্রায় ১বিঘা ক্ষেতের ফসল নষ্ট হয়েছে। ওই জমি থেকে আমি প্রায় ২৭-২৮ মন ধান পেতাম।শিলখুড়ী সহ অন্যান্য এলাকায় মধ্যরাতে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে হালকা ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গেছে।

এ ব্যাপারে তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে জানান, যে প্রায় এক-দেড়‘শ ঘরবাড়ী ও বড় আকৃতির কয়েকটি গাছ উপড়ে দোকানপাটসহ বোরো আবাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, প্রাকৃতিক ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা এবং কৃষি অফিসার আসাদুজ্জামান মিয়াকে অবহিত করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar