এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুড়িগ্রামের রাজারহাটের ভ্রমন শেষে বাইক নিয়ে ঢাকা থেকে ফেরার পথে তিস্তা রোডে শরীফ সিনেমা পার হয়ে ঘোড়ামারার ব্রিজের কাছে ইমন নামের যুবক বাইকআরহী নিহত হয়েছে।
জানা যায় বান্দরবন থেকে ভ্রমন শেষে গতরাতে ঢাকা থেকে কুড়িগ্রামে উদ্দেশ্যে রহনা করে আজ আনুমানিক সকাল ৬,৪০ মিনিটের দিকে রাজারহাটের মেকুরটারীর ঘোড়ামারা ব্রিজের কাছে বাইম নিয়ন্ত্রণ হাড়িয়ে রাস্তার পাশে থাকা পিলারের সাথে ধাক্কা লাগে। এতে বাইক আরোহী ইমন ঘটনাস্থলে মৃত্যু বরণ করে। স্থানীয়রা পরে ইমনসহ বাইক চালক রায়হানকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।হতাহত দুজনেই কুড়িগ্রামের মাঝাপাড়ার বাসিন্দা।
হাসপাতালের দায়িত্বরত্ব চিকিৎসক ডা, সানাউল ইসলাম ইমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
রাজারহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেই অনুযায়ী মরদেহ পরিবারের সদস্যদের হাতে হস্তান্তরের বিষয়ে ব্যবস্থা গ্রহনের জন্য থানার অন্যন্য কর্মকর্তাদের নিদের্শনা প্রদান করেন।