1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু পরিবারের কোন সদস্যের নামে প্রতারণার চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু পরিবারের কোন সদস্যের নামে প্রতারণার চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ মে, ২০২২
  • ২৯০ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু পরিবারের কোন সদস্যের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা করা হলে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে আজ তথ্য মন্ত্রণালয় জানায়, ‘সাম্প্রতিককালে লক্ষ্য করা যাচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা এবং তাঁদের সন্তানদের নাম ব্যবহার করে অবৈধভাবে সরকারি কাজ বা অন্যরূপ সুবিধা পাওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের নাম অবৈধভাবে ব্যবহার করে অনেকে অবৈধ অর্থ লেনদেনের সাথে যুক্ত হচ্ছেন। 

সকলের অবগতির জন্য জানানো হয় যে, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু পরিবারের কোন সদস্য কোন প্রকার ব্যবসা বা অন্যরূপ কোন তদবিরের সাথে সম্পৃক্ত নয়। এ ধরণের কোন অনুরোধ বা তদবির অথবা অবৈধ সুবিধাভোগের প্রচেষ্টা দৃষ্টিগোচর হলে, প্রতারকের সম্পর্কে নিম্নেবর্ণিত কর্মকর্তাদের কাছে তথ্য প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।

কর্মকর্তারা হলেন- প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন টেলিফোন নম্বর ৫৫০২৯৪৪০ (অফিস), ০১৮৩৩৩৩৩৩৩৭ (মোবাইল), প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মনিরা বেগম, ৫৫০২৯৪১৭ (অফিস), ০১৭১১-৮৮৮১৯০ (মোবাইল), প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ ইসমাত মাহমুদা ৫৫০২৯৪৪২ (অফিস), ০১৭১০ ৮২৫৯৮৩ (মোবাইল)। বাসস

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar