1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ'র হত্যাকান্ডের তীব্র নিন্দা বাংলাদেশের - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ’র হত্যাকান্ডের তীব্র নিন্দা বাংলাদেশের

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৪৪৬ জন খবরটি পড়েছেন
আল জাজিরার সাংবাদিক আবু আকলেহ

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ অধিকৃত ফিলিস্তিনী ভূখন্ডে আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ্র হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়েছে।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ বিশ্বাস করে যে, ফিলিস্তিনীদের আত্ম-নিয়ন্ত্রণাধিকারের ন্যায্য দাবিকে স্তব্ধ করে দিতেই ইসরাইলি দখলদার বাহিনী আবু আকলেহ্র ওপর এ হামলা চালায়। তিনি ওই সময় পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সেখানে ফিলিস্তিনী জনগণের বিরুদ্ধে অপরাধ ও সংঘটিত ঘটনার প্রতিবেদন তৈরি করছিলেন। এই ঘটনা সাংবাদিক ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর ইসরাইলের সহিংসতার উদাহরণ।’

এতে আরো বলা হয়, এই ঘটনা আন্তর্জাতিক আইন ও নীতি-আদর্শের সুস্পষ্ট লংঘন। আর এ জন্যই অবিলম্বে এই ঘটনার তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অধিকন্তু, বাংলাদেশ পূর্ব জেরুজালেমে আবু আকেলেহ্’র শেষকৃত্য শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের ওপর ইসরাইলি পুলিশের শক্তি প্রদর্শন ও অসম্মানজনক অশোভন আচরনের নিন্দা জানাচ্ছে।’

বিবৃতিতে বলা হয়, হয়রানী ছাড়াই কোন মানুষের জন্য শেষকৃত্য অনুষ্ঠানে শোক প্রকাশ ও আত্মার শান্তি কামনায় প্রার্থনার অনুমোদন দেয়া নূন্যতম মানবিক মূল্যবোধ। আবু আকেলেহ’র হত্যাকা-ের মতো এই জঘন্য অপরাধে দখলদার বাহিনী সম্পূর্ণভাবে দায়ী।

বিবৃতিতে আরো বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের এই ঘটনার বিচার নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ নেয়া এবং ওপিটিতে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা উচিত। বাসস

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar