1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চাঁদপুরে সেপটিক ট্যাংকে নেমে দুই ভাইয়ের মৃত্যু - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

চাঁদপুরে সেপটিক ট্যাংকে নেমে দুই ভাইয়ের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৩৫৬ জন খবরটি পড়েছেন

চাঁদপুর প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চাঁদপুরের হাজীগঞ্জে নির্মাণাধীন মার্কেটের সেপটিক ট্যাংকে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ মে) সকাল ১০ টার দিকে হাজীগঞ্জ বাজারের হকার্স মার্কেটে বারেক হাজীর নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার সুখানদিঘি গ্রামের মো. সাজেমান আলীর ছেলে রাব্বানি (৩৮) ও তার ছোট ভাই মোহন (২২)।

চাঁদপুরের হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ জানান, এ ঘটনায় মারা গেছেন গোলাম রাব্বানী (৩৮) ও তার ছোট ভাই মোহন আলী (২৮)।

স্থানীয়রা জানান, সকাল ১০ টার সময় মোহন নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক এর ভেতরে সেন্টারিং খোলার জন্য নামে। এরপর তার কোনো সাড়া শব্দ না পেয়ে তার ভাই ওই বিল্ডিংয়ের কন্ট্রাক্টর রাব্বানিকে ফোন করা হয়। রাব্বানি এসে ভাইকে তোলার জন্য ট্যাংকের ভেতরে নামেন। এরপর তারও কোনো সাড়া শব্দ না পেয়ে ফায়ার সার্ভিসকে ফোন করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই ভাইকে সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের উভয়ের ইসিজি করার পর হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মাওলা নঈম তাদের মৃত ঘোষণা করেন। পরে দুজনের মরদেহ হাজীগঞ্জ নিয়ে আসা হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, দুই ভাইয়ের মরদেহ থানায় আনা হয়েছে। আমরা ময়নাতদন্তের পক্ষে রয়েছি। পরিবার থেকে সিদ্ধান্ত দিলে বাকি আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar