রাজেশ গৌড়,দুর্গাপুর প্রতিনিধি।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নেত্রকোনার দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে রাফি মিয়া নামে এক বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের রগজোড় গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু রাফি মিয়া ওই এলাকার লালন মিয়ার ছেলে। জানা যায়,বৃহস্পতিবার বিকেলে রাফির মা বাবা ধান শুকানোর কাজে ব্যস্ত ছিলো। এ সময় সবার অগোচরে কেনো এক সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু রাফি। শিশু রাফিকে পরিবারের লোকজন বাসায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে ছেলের ফুফু ফাতেমা বাড়ির পাশের পুকুরে রাফিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার করে।
পরে স্থানীয়রা এসে শিশু রাফিকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি শিবিরূল ইসলাম জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।