1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্গাপুরে নেতাই নদীতে নিখোঁজর ২৪ ঘন্টা পর যুবকের লাশ উদ্ধার - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

দুর্গাপুরে নেতাই নদীতে নিখোঁজর ২৪ ঘন্টা পর যুবকের লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ মে, ২০২২
  • ২২০ জন খবরটি পড়েছেন

রাজেশ গৌড়, দুর্গাপুর প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোনার দুর্গাপুরে ২৪ ঘন্টা পর নেতাই নদী থেকে নিখোঁজ যুবক হাসেম মিয়ার(২৫) লাশ উদ্ধার করেছে দুর্গাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা। রোববার সকালে ফায়ার সার্ভিসের ডুবরি দলের কর্মীরা ব্যাপক তল্লাশি চালিয়ে নেতাই নদীর তলদেশ থেকে তার লাশ উদ্ধার করে। সে শনিবার(২১মে) সকাল ১১ টায় উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের নেতাই নদীর ধারে কোমর পানিতে নেমে পাট শাক তুলতে গিয়ে নিখোঁজ হয়। নিহত যুবক ওই গ্রামের সাহেব আলীর ছেলে।

জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেতাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে।শনিবার সকালে হাসেম মিয়া নেতাই নদীর ধারে গিয়ে কোমর পানিতে নেমে পাট শাক তুলতে থাকে। কিছুক্ষণ পর ওই জায়গায় তাকে না দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয় স্থানীয় এক কিশোর। পরে পরিবারের লোকজনসহ স্থানীয়রা এসে নদীতে নেমে উদ্ধার কাজ চালায়। কিন্তু তাকে পাওয়া যায়নি। হাসেম মিয়ার পরিবার জানায় তাঁর মৃগী রোগ ছিল।

এদিকে নিজেরা খোঁজাখুঁজির পর স্থানীয়রা রাতে থানা–পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসে। রোববার সকালে দুর্গাপুর ফায়ার স্টেশন অফিসার শফিকুল ইসলাম ময়মনসিংহ থেকে আগত ডুবরি দলকে সঙ্গে নিয়ে নদীতে প্রায় দুই ঘন্টাব্যাপী তল্লাশি চালিয়ে সকাল ১১টায় তার লাশ উদ্ধার করে।

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি শিবিরূল ইসলাম জানান, পরিবাবারের অভিযোগ না থাকায় মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar