রাজেশ গৌড়, দুর্গাপুর প্রতিনিধি।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নেত্রকোনার দুর্গাপুরে জনশুমারি ও গৃহগণনা-২০২২ উপলক্ষে উপজেলা শুমারি কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভা হয়।
অবহিতকরন সভায় সভাপতিত্ব করেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান। সভায় জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর বিভিন্ন দিক নির্দেশনা ও কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।
এ সময় সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম,কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আলমাস উদ্দিন , সমাজ সেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের ভূঁইয়া, দুর্গাপুর সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক কলি হাসান ও উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।