1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় ভয়াবহ অগ্নিকান্ডে ২২টি দোকান পূড়ে সম্পূর্ণ ছাই - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

শরণখোলায় ভয়াবহ অগ্নিকান্ডে ২২টি দোকান পূড়ে সম্পূর্ণ ছাই

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ২৭৭ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলায় ভয়াবহ অগ্নিকান্ডে ২২টি দোকান পূড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। ২৭ মে শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে স্থানীয়দের ধারনা।

শরণখোলা ও মোড়েলগঞ্জের ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌছানোর আগেই দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন ঘটনাস্থল পরিদর্শণ করে তাৎক্ষনিকভাবে ৫০ হাজার টাকা অর্থ সহায়তা দেয়ার ঘোষনা করেছেন।

রাজাপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন তালুকদার জানান, ফজরের নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে বাজারের বেল্লালের মুদি দোকান ও সুমনের কসমেটিক্সের দোকানে আগুনের ধোঁয়া দেখতে পায়। তাদের ডাক চিৎকারে লোকজন ঘটনাস্থলে পৌছানোর আগেই আগুন ছড়িয়ে পড়ে। তিনি আরো জানান, হার্ডওয়্যারের দোকানের কেমিক্যাল, মুদি দোকানের কেরোসিন ও কাপড়ের দোকান থাকায় আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় দুই কোটি টাকা বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস শরনখোলা ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামছুল হক জানান, অগ্নিকান্ডের ঘটনা জানাতে দেরী করা ও রাজাপুর বাজার সংলগ্ন ব্রীজ ঝুঁকিপূর্ণ হওয়ায় ঘটনাস্থলে পৌছাতে দেরী হয়েছে।

শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত ঘটনাস্থল পরিদর্শন করেন

শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, রায়েন্দা সদর থেকে রাজাপুর বাজার অভিমূখী আমড়াগাছিয়া ও তালতলী সড়কের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি কালভার্ট বয়েছে। এর মধ্যে কয়েকটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি পৌছাতে বিলম্ব হওয়ায় অগ্নিকান্ড থেকে বাজারটিকে রক্ষা করা সম্ভব হয়নি। এছাড়া উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ দোকানীদের ৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়ার ঘোষনা দেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar