বাঘারপাড়া প্রতিনিধি।। উপজেলার নারিকেলবাড়িয়া জামে মসজিদের সাবেক মোয়াজ্জিন মঙ্গোল বিশ্বাস( ৯০) মারা গেছেন ( ইন্নালিল্লাহী——-রাজিউন )।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শুক্রবার রাত আনুমানিক ৮ টার সময় বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন। মঙ্গোল বিশ্বাস বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের দয়ারামপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘকাল ধরে নারিকেলবাড়িয়া বাজার জামে মসজিদের মোয়াজ্জিন হিসেবে কর্মরত ছিলেন। উচ্চস্বরে আযান দেয়ার জন্য এলাকায় তার বিশেষ পরিচিতি রয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫পুত্র,৫ কন্যা, নাতি-নাতিনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ধর্মপ্রাণ মঙ্গোল বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাঘারপাড়া্র সাবেক উপজেলা চেয়ারম্যান মশিয়ূর রহমান, নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বাবলু সাহা, আওয়ামীলীগ ইউনিয়ন সাধারন সম্পাদক মাষ্টার ইমদাদ হোসেন প্রমুখ।
মঙ্গোল বিশ্বাসের নামাজে জানাজা আগামীকাল বেলা ২ টায় দয়ারামপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।