1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাজবাড়ীতে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৬ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

রাজবাড়ীতে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৬

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ জুন, ২০২২
  • ৩২৭ জন খবরটি পড়েছেন

রাজবাড়ী প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজবাড়ীতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ট্রাকের সাথে প্রাইভেট কার ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের ৫ জন সহ ৬ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে তিন নারী, দুই শিশু ও একজন পুরুষ। এসময় আহত হয়েছেন আরও কয়েক জন। বুধবার( ১ জুন) জেলার চাঁদপুর ফায়ার সার্ভিসের সামনে সকাল ৯টার দিকে ঘটেছে।
স্থানীয়রা জানান, কুষ্টিয়া থেকে ঢাকার দিকে যাওয়া একটি দ্রুতগামী ট্রাকের সাথে প্রাইভেট কার ও অটোরিকশার  সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতদের পরিচয় ওইসময় জানা যায়নি।

খবর পেয়ে উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে আসা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান জানান, ঘটনাস্থলেই ৩ জন মারা গেছেন। এছাড়া ৪ জনকে আহত অবস্থায় কালুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে আরও ৩ জন মারা গেছেন। হাসপাতালে বাকি একজন  ভর্তি রয়েছেন।

দুর্ঘটনায় ছয়জন নিহতের তথ্য নিশ্চিত করে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, দুর্ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছে। আর হাসপাতালে নেওয়ার পর পথে আরও তিনজনের মৃত্যু হয়।

ওসি নাজমুল বলেন, ‘পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। ট্রাকটি জব্দ করা হলেও ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’



শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar