1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাবার কথায় অভিমানে ঘরছেড়ে নিখোঁজ চার বোন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

বাবার কথায় অভিমানে ঘরছেড়ে নিখোঁজ চার বোন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ জুন, ২০২২
  • ২২৯ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুমিল্লার নাঙ্গলকোটে বাড়ি থেকে বের হয়ে গেলেন চার বোন। এখন বাবা প্রাগলপ্রায় হয়ে খুঁজছেন মেয়েদের। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।

উপজেলার মৌকরা ইউনিয়নের কালেম গ্রামের মজিবুল হক। তার চার কন্যা তাসনিম জাহান (১৭), মারজাহান (১৪), তাজিন সুলতানা (১২) ও মাইশা সুলতানা (৬)। তাদের মধ্যে বড় মেয়ে তাসনিম উপজেলা সদরের আফসারুল উলুম কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের ছাত্রী। মারজাহান একই মাদ্রাসার দাখিল দশম শ্রেণি ও তাজিন সুলতানা ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। মাইশা নারুয়া তালিমুল কোরআন মডেল মাদ্রাসার শিশু শ্রেণিতে পড়ে।

প্রবাস ফেরত মজিবুল হক বিভিন্ন ব্যক্তিকে ১২ লাখ টাকা ধার দিয়েছিলেন। কিন্তু সেই টাকা আর ফেরত পাননি। এ অবস্থায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

মজিবুল হক রাগের মাথায় মেয়েদের বলেছিলেন বাড়ি থেকে বের হয়ে যেতে। তখন বড় মেয়ে জানতে চান, বের হয়ে গেলে খুঁজতে যাবেন কি না? বাবা তখন না-সূচক জবাব দেন। এর পর ছোট তিন বোনকে নিয়ে বের হয়ে যান তাসনিম জাহান। এ ঘটনার চার দিন পেরিয়ে গেলেও মেয়েদের কোনো খোঁজ পাচ্ছেন না বাবা। অবশেষে শনিবার রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ সোমবার রাত ১০টা পর্যন্ত কোনো সন্ধান পায়নি চার বোনের।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।

তাসনিমের মামা এ বি এম ছিদ্দিকুর রহমান জানান, মজিবুল হক ১৮ বছর বিদেশে ছিলেন। দেশে ফেরার পর তিনি বিভিন্ন ব্যক্তিকে ব্যবসার জন্য ১২ লাখ টাকা দেন। কিন্তু সেসব টাকা তিনি ফেরত পাননি। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন মজিবুল। এ ছাড়া তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগ রয়েছে। এমন অবস্থায় তিনি বিভিন্ন সময়ে স্ত্রী-সন্তানদের তুচ্ছ বিষয় নিয়ে বকাবকি করেন। গত ২৫ মে তিনি মেয়েদের বেশি বকাঝকা করেন। একপর্যায়ে তিনি তাদের বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন।

এরপর মারজাহান ও তাজিন সুলতানা ওইদিন বিকেলে পার্শ্ববর্তী নারুয়া গ্রামে নানার বাড়ি যায়। পরদিন সকালে তাসনিম জাহানও ছোট বোন মাইশাকে নিয়ে নানার বাড়ি আসেন। এরপর তাসনিম মাদ্রাসায় যাওয়ার কথা বলে তিন বোনকে সঙ্গে নিয়ে বেরিয়ে যান।

কিন্তু মামা বৃহস্পতিবার বেলা ১১টায় মাদ্রাসায় গিয়ে জানতে পারেন তারা সেখানে যায়নি। বিভিন্ন আত্মীয়স্বজন ও তাসনিমের বান্ধবীদের বাড়িতে খোঁজ করেও তাদের পাওয়া যায়নি। ঢাকা টাইমস

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar