1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে; আহত ২০ যাত্রী - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে; আহত ২০ যাত্রী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ২১৬ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগর উপজেলার প্রেমবাগে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টোভাবে খাদে পড়ে নারী ও শিশুসহ কমপক্ষে ২০জন যাত্রী আহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন ১০-১৫জন।

বৃহস্পতিবার সকালে যশোর-খুলনা মহাসড়কের প্রেমবাগ এলাকার রোমান জুট মিলের সামনে এ দূর্ঘটনা ঘটে। আহতদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে যশোর থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসে জ্যোতি স্পেশাল গড়াই পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস। বাসটি যশোর-খুলনা মহাসড়কের রোমান জুট মিল নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মহাসড়কের খাদে গিয়ে পড়ে। এসময় বাসে থাকা ৪০-৫০ জন যাত্রীর মধ্যে কমপক্ষে ২০-২২ জন যাত্রী আহত হন। দূর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহতদের মধ্যে গুরুতর আহত ফারুকুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক টিটব সিকদার জানান, ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী একটি দল। বাসে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আলীমুর রাজিব জানান, সকালের বাস দূর্ঘটনায় আহত ১৫-১৬জন যাত্রীকে হাসপাতালে আনা হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আশংকাজনক অবস্থায় একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

নওয়াপাড়া হাইওয়ে থানার এসআই শাহ আলম বলেন, ইতোমধ্যে সড়ক দূর্ঘটনায় আমরা বাসের ভেতরে থাকা যাত্রীসহ মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। তাছাড়া বাসটিকে জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar