বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাঘারপাড়ার কৃতি সন্তান সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান (বিপিএম) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়ায় বাঘারপাড়া উপজেলা মৎস্যজীবীলীগের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলা সদরের সাখাওয়াৎ হোসেন বিশ্বাস স্মৃতি মার্কেটের অফিস কক্ষে এ আয়োজন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সম্মানিত উপদেষ্টা সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ সোলাইমান হোসেন বিশ্বাস, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যশোর জেলা মৎস্যজীবীলীগের সদস্য সচিব সেলিম রেজা বাদশা, উপজেলা যুবলীগ নেতা আফজাল হোসেন সঞ্জীব, উপজেলা মৎস্যজীবীলীগের আহবায়ক এনায়েত হোসেন লিটন, পৌর মৎস্যজীবীলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, সাবেক ছাত্রলীগ নেতা সোয়াইব আহম্মেদ প্রমুখ।
প্রসঙ্গত মিজানুর রহমান বাঘারপাড়ার নারিকেল বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক পশ্চিমা গ্রামের বীরমুক্তিযোদ্ধা শহীদ আজিজুর রহমানের ছেলে। তিনি ২২ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়ে বাংলাদেশ পুলিশ প্রশাসনে যোগদান করেন।