বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়া দোহাকুলার মাঠে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাঙ্গালীর চিরচেনা ঐতিহ্য ধরে রাখতে এ আয়োজনের ব্যবস্থা । দোহাকুলা যুব সমাজ। তাদেরই আয়োজনে শনিবার বিকালে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়োজক কমিটির সম্পাদক ওমর আলীর জানান , বোরো ধানের মৌসুম সবে শেষ হয়েছে। এখন কৃষকদের ও তেমন কাজ নেই। তাই সেই ফাঁকা মাঠে বিনোদনের জন্য আমাদের এ আয়োজন।
প্রতিযোগিতা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বীরমুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাসান আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাস । এ ছাড়ায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শক প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।