1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পটল নিয়ে বিড়ম্বনায় কুড়িগ্রামের পটল চাষীরা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

পটল নিয়ে বিড়ম্বনায় কুড়িগ্রামের পটল চাষীরা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২
  • ২০১ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় এ মৌসুমে পটলের বাম্পার ফলন হয়েছে। তবে কয়েকদিনের টানা বর্ষনের ফলে পটলের ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদিত পটল নিয়ে বিড়ম্বনায় পরেছে চাষীরা। এ অবস্থায় বৃষ্টিতে পটলের গাছ মরে যাওয়াসহ বাজারে আমদানি বৃদ্ধি পাওয়ায় পটলের দাম অনেক কমেছে।

গত এক সপ্তাহের ব্যবধানে পটলের দাম কেজি প্রতি কমেছে ১০-১৫ টাকা। বর্তমানে কৃষকরা পাইকারদের কাছে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৬-৭ টাকা। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় ২শ ৫০ হেক্টর জমিতে পটলের আবাদ হয়েছে। এদিকে শুধু সদর উপজেলায় পটলের আবাদ হয়েছে ৬২ হেক্টর জমিতে।

চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পটল চাষে প্রতি বিঘা জমিতে সবমিলিয়ে ৩০-৪০ হাজার টাকা খরচ হলেও প্রতি বিঘা জমির উৎপাদিত পটল ৯০-১ লাখ টাকা বিক্রির আসা ছিল তাদের। ভারি বৃষ্টি ও আমদানি বেশি থাকার কারণে পটলের দাম পাচ্ছে না চাষিরা। প্রতি মণ পটল বর্তমানে বাজারে ২শ থেকে ২শ ৫০ টাকায় বিক্রি করছেন তারা।

সদরের পাঁচগাছী ইউনিয়নের উত্তর নওয়াবস গ্রামের পটল চাষি নুর ইসলাম বলেন, আমি ১ বিঘা জমিতে পটলের আবাদ করছি প্রথমের দিকে পটলের খুবই ভালো দাম পেয়েছি। এখন আর ভালো দাম পাচ্ছি না। আগে তো এখানকার পটল দেশের বিভিন্ন এলাকায় যেত, এখন আর যাচ্ছে না। বর্তমানে ২শ থেকে ২শ ৫০ টাকা প্রতি মণ পটল বিক্রি করছি। আবার বৃষ্টির কারণে পটলের গাছও মরে যাচ্ছে।

একই ইউনিয়নের সিতাইঝাড় গ্রামের মোহাম্মদ আলী বলেন, ক্ষেতে বৃষ্টির পানি জমে পটলের গাছ মরে যাচ্ছে। বর্তমানে পটল বাইরের জেলাতে না যাওয়ার কারণে দাম অনেক কমেছে। বিক্রি না করে কোন উপায় নেই, যা পাচ্ছি তাই লাভ। এতো পটল কি করবো আমরা।

এবিষয়ে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল রশিদ জানান, যে সময় বাজারে কোন সবজির উৎপাদন বেশি হয় ঠিক সে সময়ে দামটা একটু কমে যায়। বর্তমানে বাজারে ৭-৮ টাকা প্রতি কেজি পটল বিক্রি করছেন চাষিরা। কৃষকরা এতো টাকা পয়সা খরচ করে যদি ন্যায মূল্য না পায় তা তো অবশ্যই হতাশার।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar