1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মির্জাগঞ্জে আগুনে পুড়ে দোকান ছাই,১৫ লক্ষাধিক টাকার ক্ষতি - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

মির্জাগঞ্জে আগুনে পুড়ে দোকান ছাই,১৫ লক্ষাধিক টাকার ক্ষতি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ২৩৪ জন খবরটি পড়েছেন

মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি।। ৷৷

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী কলেজ রোড বাসস্ট্যান্ডে মায়ের দোয়া কনফেকশনারি নামে একটি দোকান আগুনে পুড়ে সম্পুর্ণ ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি দোকান মালিকের ।

সোমবার (১৩ জুন ) রাত আড়াই টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, দোকানের মালিক শেখ সাগর (৩৫) রবিবার রাত ১২টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যায়। স্থানীয় বাসিন্দা সজল ফরাজী ও সুমনসহ কয়েকজন যুবক রাত দুইটায় কুয়াকাটা থেকে ঘটনাস্থলে পৌঁছে ওই দোকানের মধ্যে আলো জ্বলতে দেখে নাস্তা করার জন্য নক করে। এ সময় কোন সাড়া শব্দ না পেয়ে ফিরে যাওয়ার সময় দোকানের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলে উঠতে দেখে তারা দোকান মালিককে ও মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনকে ফোন করে খবর দেয়।

দোকান মালিক শেখ সাগর বলেন,খবর পেয়ে তিনি বাড়ি থেকে দোকানে চলে আসেন। স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিস বৈদ্যুতিক লাইন বন্ধ করতে বিলম্ব করায় আগুন নেভাতে কিছুটা দেরি হয়। ততক্ষণে সম্পূর্ণ দোকান পুড়ে ছাই হয়ে যায়। আমার দোকানের ভিতরে থাকা ৩ টি ফ্রিজ, ক্যাশে থাকা নগদ তিন লক্ষ টাকা ও মালামালসহ দোকানটি পুড়ে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. ফারুক হোসেন হাওলাদার জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।আনুমানিক আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে এবং ৪০ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। তবে পল্লী বিদ্যুৎ অফিস বৈদ্যুতিক লাইন বন্ধ করতে বিলম্ব না করলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো কম হতো।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar