1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

অভয়নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১৮৬ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি
উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যশোরের অভয়নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গর্ভনেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা পরিষদের সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ডা. তানজিলা আখতার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মিনারা পারভীন, অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান। দুপুরে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল কর্মশালায় যোগ দেন এবং ১০টি উদ্যোগের বিষয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, নওয়াপাড়া মডেল কলেজের প্রভাষক দেবাশীষ রাহা। উপজেলা পর্যায়ের সকল সরকারি প্রতিষ্ঠান, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, শিক্ষক, সাংবাদিক, এনজিও, রাজনৈতিক দল, বিশেষ চাহিদা সম্পন্ন ও সংখ্যালঘু জনগোষ্ঠীর ৫০ জন প্রতিনিধি কর্মশালায় অংশগ্রহণ করেন। ‘নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, শিক্ষা সহায়তা, সামাজিক নিরাপত্তা, পল্লী স য় ব্যাংক, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, ডিজিটাল বাংলাদেশ, আশ্রয়ণ প্রকল্প, কমিউনিটি ক্লিনিক ও শিশুর মানসিক বিকাশ’ এই দশটি উদ্যোগের বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar