1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্গাপুরে এমপি মানু মজুমদারের পক্ষে সাদ্দাম আকঞ্জির ত্রাণ সামগ্রী বিতরণ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

দুর্গাপুরে এমপি মানু মজুমদারের পক্ষে সাদ্দাম আকঞ্জির ত্রাণ সামগ্রী বিতরণ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ২১৩ জন খবরটি পড়েছেন

রাজেশ গৌড়

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণের প্রভাবে সোমেশ্বরী নদীর পানি উপজেলার বিভিন্ন পয়েন্টে বৃদ্ধি পেয়েছে । টানা দুদিনের বৃষ্টিতে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় অনেক পরিবার খাদ্য সংকটে রয়েছেন। গোখাদ্য সংকটেও রয়েছে অসংখ্য পরিবার।

দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে দুর্গাপুর- কলমাকান্দা আসনের সংসদ সদস্য মানু মজুমদার এর পক্ষ থেকে ক্ষুধার্ত মানুষ ও বানভাসিদের মাঝে ১ হাজার প্যাকেট জাত শুকনো খাবার ত্রাণ সামগ্রী বিতরণ করেণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নীরা( সাদ্দাম আকঞ্জি)।

শনিবার(১৮ জুন) ১ টার দিকে গাঁওকান্দিয়া ইউনিয়নের গাঁওকান্দিয়া গ্রামে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, গত দুদিনের বন্যার পানিতে খাদ্য সংকটে রয়েছেন গাঁওকাান্দিয়া গ্রামের অসংখ্য ভুক্তভোগী পরিবার। এ খবর শুনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি তার শতাধিক কর্মী নিয়ে ওই ভাঙন কবলিত এলাকায় খাদ্য সংকটে থাকা লোকজনের নিজ হাতে ত্রাণ সামগ্রী বিতরণ করেণ।

গাঁওকান্দিয়া গ্রামের অতিদরিদ্র হালিমা খাতুন ত্রাণ সামগ্রী পেয়ে খুশিতে কান্না করে বলেন, ‘বাবা তুমি আমগ্যোর সাদ্দাম আকঞ্জি, আল্লাহ তোমাকে শত বছর আয়ু দান করুক’। ওই গ্রামের আব্দুল শহীদ বসতভিটে হারিয়ে নিঃস্ব, ত্রাণ হাতে পেয়ে আপ্লূত কণ্ঠে বলেন, দুদিন ধরে বসত ভিটে হারিয়ে খাদ্য সংকটে রয়েছি। কোন নেতা খোঁজ নিতে আসেনি। তুমি (সাদ্দাম আকঞ্জি) খাবার নিয়ে আমার বাড়িতে আইছ্যো,আমি অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহ তোমার মঙল করুক।

ওই গ্রামের বিধবা রাজিয়া খাতুন ও বৃদ্ধ আব্দুল মজিদ শুকনো ত্রাণ সামগ্রী পেয়ে খুশিতে বলেন, তুমি সাদ্দাম। মানুষের মুখে শুধু তোমার নাম শুনি। তোমাকে দেখিনি।তুমি যে এতোটা উদার,এই প্রথম দেখলাম। তোমার খাদ্য সহায়তা পেয়ে খুশিতে আত্মহারা হয়েছি। আল্লাহ তোমাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখুন।

এক প্রশ্নের জবাবে নাজমুল হাসান নীরা( সাদ্দাম আকঞ্জি)জানান,দুর্গাপুর উপজেলা বাসী আমাকে বিপুলভোটে উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছে। আজকের বন্যারএই ক্রান্তিলগ্নে বানভাসি মানুষের মুখে হাসি ফুটাতে ৭ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার অতিদরিদ্র পরিবারের মাঝে ৩ হাজার শুকনো খাবার ত্রাণ সামগ্রী বিতরণ করার প্রক্রিয়া হাতে নিয়েছি। প্রথম ধাপ হিসেবে গাঁওকান্দিয়া ইউনিয়নে ১ হাজার প্যাকেট খাবার বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার এক প্রশ্নের জবাবে জানান,দুর্গাপুর- কলমাকান্দা ১ আসনের বন্যায় ক্ষতিগ্রস্ত সেসকল পরিবার ধৈর্যের সাথে মোকাবিলা করার জন্য আহবান জানাই। আমি ইতিমধ্যেই নির্বাচনী এলাকার উপজেলা প্রশাসন সহ দলীয় নেতাকর্মীদের ও বিশেষ করে উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জিকে উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের খোঁজ ও অসহায় পরিবারের পাশে থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar