1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে কাভার ভ্যানের ধাক্কায় সার ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার নিহত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

অভয়নগরে কাভার ভ্যানের ধাক্কায় সার ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার নিহত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ জুন, ২০২২
  • ১৮০ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।।
অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়ন পরিষদের সামনে যশোর-খুলনা মহাসড়কে কাভার ভ্যানের ধাক্কায় নওয়াপাড়ার গোল্ডেন এন্টারপ্রাইজের ম্যানেজার জুলফিকার আলী ভুট্টো (৪৫) নিহত হয়েছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার বিকালে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নওয়াপাড়ার সার ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স গোল্ডেন এন্টারপ্রাইজের ম্যানেজার জুলফিকার আলী ভুট্টো মোটর সাইকেলযোগে বাড়ি যাওয়ার সময় যশোর-খুলনা মহাসড়কের ওই স্থানে পৌঁছালে পিছন দিক থেকে প্রাণ কোম্পানির একটি কাভার ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত ম্যানেজার যশোর জেলার বসুন্দিয়া এলাকার জয়েন্তা গ্রামের বারিক সরদারের ছেলে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, প্রাণ কোম্পানীর কাভার ভ্যানটিকে ( ঢাকা মেট্রো অ-১৩-১১২১) জব্দ করা হয়েছে। ভ্যানের চালক পালিয়েছে। থানায় মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar