চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পানামার ভিতরে বুধবার (১৩ জুলাই) বিকাল তিনটার সময় একটি ব্লিচিং পাউডার ভর্তি ভারতীয় ট্রাকে হঠাৎ করে আগুন ধরে যায়। আগুন স্থানীয়রা দেখে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দিলে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা তিনটার দিকে পানামার ভেতরে কালো ধোঁয়া দেখতে পাওয়া যায়, সেখানে ভারতীয় একটি ট্রাক এবং দুইটি বাংলাদেশি ট্রাকের ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ভারতীয় ট্রাকটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়,।
শিবগঞ্জ ফায়ার স্টেশনের লিডার কাদেরী কিবরিয়া জানান, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানাতে পারব, দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি, ব্লিচিং পাউডার ভর্তি ভারতীয় ট্রাকটিতে প্রথমে আগুন লাগার পরে পাশে থাকা দু’টি বাংলাদেশের ট্রাক ও ক্ষতিগ্রস্ত হয়।