1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হাঁস-মুরগীর বদলে মুরগী খোপ থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার  - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হাঁস-মুরগীর বদলে মুরগী খোপ থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার 

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২৪৫ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুন্দরবনসংলগ্ন মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের একটি বাড়ির খোপ থেকে অজগর উদ্ধার হয়েছে। অজগরটি লম্বায় প্রায় ১০ ফুট।

আজ শনিবার (১৬ জুলাই) সকালে উপজেলার বনসংলগ্ন কচুবুনিয়া গ্রামের ইউসুফ গাজীর  বাড়ি থেকে অজগরটি উদ্ধার করেন ভিটিআরটি সদস্যরা। খাবারের খোঁজে বা উপযুক্ত পরিবেশের খোঁজে অজগরটি বন ছেড়ে লোকালয়ে চলে আসে বলে ধারণা বন বিভাগ ও স্থানীয় লোকজনের। অজগরটি খোপে থাকা তিনটি পাতিহাঁস ও একটি মুরগী খেয়ে ফেলেছে জানিয়ে বাড়ির মালিক ইউসুফ গাজী বলেন, সকালে হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকি শুনে খোপের মুখ খুলে দেখি একটি অজগর শুয়ে আছে। ভয়ে দূরে সরে গিয়ে ভিটিয়ারটির সদস্যদের খবর দিই। তাঁরা এটি ধরে নিয়ে যান।’

বরইতলা বন টহলফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, লোকালয় থেকে উদ্ধার হওয়া অজগরটি লম্বায় প্রায় ১০ ফুট এবং ওজন প্রায় ১৫ কেজি। অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar