1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চিরকুট লিখে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা ! - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চিরকুট লিখে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা !

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২০৬ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।।
অভয়নগরে সোহানুর রহমান প্রান্ত (২৫) নামের এক কলেজ ছাত্র চিরকুট লিখে আত্মহত্যা করেছেন। শনিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠিয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত সোহানুর রহমান প্রান্তের বাড়ি উপজেলার সমসপুর গ্রামে। সে ওই গ্রামের হাবিবুর সরদারের বড় ছেলে। তিনি উপজেলার পায়রাহাট ইউনাইটেড কলেজের মেধাবী শিক্ষার্থী।

নিহতের বন্ধু এসএম ফাহিম হাসান ও তরিকুল ইসলাম জানান, সোহানুর রহমান প্রান্তের অনার্স প্রথম ও দ্বিতীয় বর্ষের রেজাল্ট আশানারুপ ভালো না হওয়ায় এবং মোটরসাইকেল কেনার ইচ্ছাটা পুরণ না হওয়ায় সে আত্মহত্যা করেছে বলে তারা ধারণা পোষণ করছেন। গত তিনদিন আগে তার বাবা-মা আত্মীয়দের বাসায় বেড়াতে যান। শনিবার বাড়িতে ফিরে ছেলের লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার এবং তার হাতের লেখা ৩টা চিরকুট জব্দ করে।

সুইসাইড নোটে যা লেখা আছে, প্রিয় মা-বাবা, আমার স্বপ্নগুলো কোনোদিন পূরণ হবে না। আমার শেষ ইচ্ছাটা তোমরা রেখো। আমার লাশ যেন পোস্টমর্টেম করা না হয়। আমি হঠাৎ মারা গেলাম, আমার আর বাঁচতে ইচ্ছা হয় না। আমার অনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্ট দিয়েছে। তাতে আবারও ফেল করেছি। তৃতীয় বর্ষের রেজাল্টেও ফেল হবে। পড়াশোনার চাপ সইতে পারছি না। জব করে ঋণের বোঝা সামলানো সম্ভব হচ্ছে না। আসলে আমার কপাল ভালো না। আমার মোটরসাইকেলটি বিক্রি করে লোন শোধ করে দিও। আমি চলে গেলাম তোমাদের ছেড়ে অনেক দূরে। আমার কপাল ভালো হলে হয়তো বেঁচে থাকতাম। তোমার ছেলে (প্রান্ত)।

পুলিশ জানায়, চিরকুটে তার জীবনের কিছু কষ্টের কথা লেখা রয়েছে। থানার ওসি একেএম শামীম হাসান জানান, কলেজ শিক্ষার্থীর আত্মহত্যার বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar