1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোরেলগঞ্জে একমাত্র ব্রীজটি ভেঙ্গে পড়ায় হাজারো মানুষের দুর্ভোগ চরমে - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মোরেলগঞ্জে একমাত্র ব্রীজটি ভেঙ্গে পড়ায় হাজারো মানুষের দুর্ভোগ চরমে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১৯৫ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের মোরেলগঞ্জে বারইখালি ও বহরবুনিয়া ইউনিয়নের সংযোগকারী এসবি বহরবুনিয়া বাজার সংলগ্ন ব্রীজটি ভেঙ্গে পড়েছে। ফলে এলাকার যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে হাজারো মানুষের অবর্ণনীয় দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

ঝূঁকিপূর্ণ অবস্থায় থেকে ব্রীজটি শনিবার(১৬ জুলাই) সকালে ভেঙ্গে পড়ে।ফুলহাতা, ঘষিয়াখালী থেকে মোরেলগঞ্জ উপজেলা সদরে পৌঁছানোর সড়কপথের একমাত্র সংযোগ ব্রিজ এটি । উপজেলার বারইখালি ও বহরবুনিয়া ইউনিয়নে নদীর তীর ঘেষা এসবি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখভাগের কাটাখালের উপরে নির্মিত এ ব্রীজটি দিয়ে বহরবুনিয়া ইউনিয়নের ফুলহাতা, ঘষিয়াখালীগামী লোকজনের যাতায়াত রয়েছে। নদীরপাড় ঘেষা রাস্তাটি বিভিন্ন ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বেহাল দশা হয়ে পড়ে রয়েছে দীর্ঘ বছর ধরে।

মোরেলগঞ্জ ফেরিঘাট থেকে শুরু হয়ে বারইখালি ও বহরবুনিয়া ইউনিয়নের কাটাখালের মধ্যে সর্বমোট ৫ টি সংযোগ ব্রিজ রয়েছে। সেগুলো ফুলহাতা বাজার হয়ে ঘষিয়াখালী গিয়ে মিলেছে। ইতোমধ্যেই এগুলোর প্রধান ৩ টি ঢালাই ব্রীজ ভেঙ্গে পড়েছে । ফলে এসব এলাকার বেশিরভাগ লোকজন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন ট্রলার বা নৌকায়। উন্নায়নের ছোঁয়া না পাওয়া এসব এলাকার রাস্তাঘাটগুলি এখন চলাচলের একদমই অনুপযোগী হয়ে 

পড়েছে। উপরন্তু মোরেলগঞ্জ সদর ও ঘষিয়াখালী যাবার সংযোগ এ ব্রীজটি ভেঙ্গে পড়ায় এই দুর্ভোগ আরো কয়েকগুন বেড়ে গেছে বলে জানান স্থানীয়রা। তারা বলছেন, প্রতিদিন এই ব্রীজটি দিয়ে হাজার হাজার মানুষের যাতায়াত। এছাড়াস্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদেরও অসুবিধা হচ্ছে স্কুল কলেজে পৌঁছাতে। ব্রীজটি ভেঙ্গে পড়ার কারণেচলাচল করতে পারছেনা কোন ধরনের সাধারণ যানবাহন । ফলে এসব এলাকার লোকজনের

মোরেলগঞ্জ সদরে পৌঁছাতে পোহাতে হচ্ছে নানা দুর্ভোগ।কর্মজীবীদের সময়মতো কর্মস্থলে পৌঁছাতে না পারার কারণে ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক কাজকর্ম ।বিভিন্ন ঘূর্ণিঝড় এবং নদীর তীব্র্র স্রোতে অতিরিক্ত ভাঙ্গনের ফলে ইতোমধ্যেই এসব এলাকার কাঁচা রাস্তাগুলি ভেঙ্গে গিয়ে হাজার হাজার 

ঘরবাড়ি সহ কয়েকশত মাছের ঘের তলিয়ে লক্ষ-লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

এদিকে এসব দুর্ভোগ লাঘবে জনপ্রতিনিধিরা বছরের পর বছর শুধুমাত্র প্রতিশ্রতির মধ্যেই রয়েছেন বলে এ এলাকার ভুক্তভোগী জনসাধারণ জানান।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম বিডিটেলিগ্রাফকে বলেন, চলাচলের জন্য ব্রীজটি জরুরি মেরামতের ব্যবস্থা করা হচ্ছে। উর্ব্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বরাদ্দ পেলে ব্রিজটি পুণনির্মাণ করা হবে।তবেএলাকাবাসীর দাবি, জরুরি ভিত্তিতে এ ব্রীজটি সহ এ এলাকার ভেঙ্গে যাওয়া ব্রিজ-পুল ও রাস্তাগুলো সংস্কার করে এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট সবাই এগিয়ে আসবেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar