যশোর প্রতিনিধি।।
যশোরে নিজের ট্রাক্টরের ট্রলির চাকায় চাপা পড়ে মেয়ে ভাইপো নিহত হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রোববার(১৭ জুলাই) ভোর ছয়টার দিকে জেলা সদরের রুপদিয়া ইউনিয়নের জিরাট গ্রামে দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হচ্ছে- জিরাট গ্রামের জামালের ছেলে আবু হুরায়রা (২) কামালের মেয়ে তাহিয়া খাতুন ( ৫ )।
স্থানীয়রা জানান, এদিন ভোর ৬ টার দিকে কামাল ও তার ড্রাইভার জাহিদুর বাড়ির সামনে ট্র্যাক্টর ট্রলি রাস্তায় বের করার সময় তার পাশে বসে ছিলেন তাহিয়া খাতুন এর বাবা কামাল হোসেন। এসময় গাড়ি পেছনে ব্যাক নিলে রাস্তায় খেলা করা শিশু তাহিয়া ও আবু হুরায়রা ট্রলির বাম চাকায় পিষ্ট হয়ে মারা যায়।
তাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে চাকার নিচ থেকে শিশুদের মরদেহ টেনে বের করে নিয়ে আসেন। মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুদুটির পরিবারের লোকজন বাকরুদ্ধ হয়ে পড়েছেন।