1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাবেক সাংসদ গোলাম মাওলা রনির উচ্ছেদ হওয়া বাড়ির নির্মাণসামগ্রী উন্মুক্ত নিলামে বিক্রি - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সাবেক সাংসদ গোলাম মাওলা রনির উচ্ছেদ হওয়া বাড়ির নির্মাণসামগ্রী উন্মুক্ত নিলামে বিক্রি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২৫১ জন খবরটি পড়েছেন

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির উচ্ছেদ হওয়া বাড়ির নির্মাণসামগ্রী উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার (২০ জুলাই) দুপুরে পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বাজারে উচ্ছেদ হওয়া বাড়ির স্থানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুমের উপস্থিতিতে নিলাম অনুষ্ঠিত হয়।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিষ কুমার জানান, ভেঙে ফেলা বাড়ির ইট এবং রড বিক্রিতে স্পট নিলাম দেয়া হয়েছে। সর্বোচ্চ দরদাতা হিসেবে দুই লাখ ৬৫ হাজার টাকায় আবদুল জলিল নামের এক ব্যক্তি এসব মালামাল কিনে নেন।

মঙ্গলবার (১৯ জুলাই) সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির বসতবাড়ি উচ্ছেদ করা হয়। সরকারি জমি ইজারা নিয়ে ইজারা নীতিমালা ভঙ্গ করে বাজারের চান্দি ভিটার জমিতে পাকা বাড়িটি নির্মাণ করেছিলেন তিনি।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি উলানিয়া বন্দরে চান্দিভিটার জমি এক বছর মেয়াদি বন্দোবস্ত নিয়ে অবৈধভাবে পাকা স্থাপনাসহ দ্বিতল ভবন নির্মাণ করে বসবাস করে আসছিলেন। সরকারি জমি থেকে তার স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দিলেও কোনো পদক্ষেপ নেননি। তাই মঙ্গলবার সকালে জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালায়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar