1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় ২৫পরিবার পেল জমিসহ ঘর - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাঘারপাড়ায় ২৫পরিবার পেল জমিসহ ঘর

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১৮৪ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কেউ থাকতেন অন্যের বাড়ি।কারো আশ্রয় ছিল ভাইয়ের বাসা। আবার কেউ থাকতেন ভাড়া বাসায়। জমি না থাকায় বাড়িঘর তৈরীর স্বপ্নও দেখেনি তারা কোনদিন।এখন প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর ও জমি পেয়ে যারপরনাই খুশি তারা। নিজেরা সুখে থাকতে পারবেন বলেই আশাবাদ ব্যক্ত করেছেন।

যশোরের বাঘারপাড়ায় নতুন করে ২৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার জমিসহ নতুন ঘর পেয়েছেন। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তাদের এ ঘর দেয়া হয়।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরের দলিল হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এদিন সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংক্রান্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল,উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা,মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস,পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু,ওসি (তদন্ত) মকবুল হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যানবৃন্দ,সুবিধাভোগীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar