1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাংলাদেশের সর্ববৃহৎ মিঠাপানির অভয়াশ্রম ব্যবস্থাপনায় মৎস্য বিভাগের পদক্ষেপ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের সর্ববৃহৎ মিঠাপানির অভয়াশ্রম ব্যবস্থাপনায় মৎস্য বিভাগের পদক্ষেপ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৬৬৯ জন খবরটি পড়েছেন
মৎস্য বিভাগের বাঘারপাড়ায় মাছের অভয়াশ্রম রক্ষায় উদ্যগ

স্টাফ রিপোর্টার।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাঘারপাড়ায় বাংলাদেশের সর্ববৃহৎ মিঠাপানির অভয়াশ্রম রক্ষণাবেক্ষণ জোরদার করা হয়েছে। এর ফলে বিলুপ্তির হাত থেকে রক্ষা পেতে যাচ্ছে অনেক দেশীয় প্রজাতির মাছ। মাছের বংশ রক্ষায় অভয়াশ্রমটি সংস্কার করায় মৎস্যজীবী ও ভোক্তারা বেশ খুশি।

ইতোমধ্যে মৎস্য বিভাগের উদ্যোগে চিত্রা নদীর এ মৎস্য অভয়াশ্রম সংস্কার কার্যক্রম শেষ হয়েছে। মৎস্য বিভাগের সঠিক তদারকি থাকলে মৎস্য উৎপাদনেও বেশ ভূমিকা রাখবে।

উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ধলগ্রাম এলাকায় কাজলা নদী থেকে বেরিয়েছে চিত্রা। এরপর নদীটি এঁকেবেঁকে বিলজলেশ্বরে বুড়ি ভৈরবের সঙ্গে মিশেছে। চিত্রার দৈর্ঘ্য প্রায় ১০ কিলোমিটার। চিত্রার উৎসমুখে একটি ( স্লুইসগেট¯) রয়েছে। এখানে জলকপাট দিয়ে চিত্রার জোয়ার ভাটা নিয়ন্ত্রণ করা হয়।

বিলুপ্ত প্রায় প্রজাতির মাছের জন্য শুষ্ক মৌসুমে নিরাপদ আশ্রয়স্থল ও প্রজনন মৌসুমে বিচরণ ক্ষেত্র তৈরির জন্য ২০০৩ সালে চিত্রা নদীর গভীর প্রর্যন্ত অংশ বাঘারপাড়া থানার পাশের ৪ দশমিক শূন্য ৫ হেক্টর এলাকায় একটি অভয়াশ্রম গড়ে তোলা হয়। এ ছাড়া মে মাসে নদীর গলগলিয়া এলাকায় ১ হেক্টর আয়তনের আরও একটি অভয়াশ্রম গড়ে তোলা হয়।

সরেজমিন দেখা গেছে, বাঘারপাড়া থানা সংলগ্ন চিত্রা নদীর বাঁকে মৎস্য অভয়াশ্রম চারপাশে বাঁশ দিয়ে ঘিরে রাখা। মাঝে খুঁটির সাথে লাল পতাকা ও গাছপালা দেওয়া আছে।

স্থানীয় বাসিন্দা মুস্তাক হোসেন জানান, অভয়াশ্রমে প্রচুর শোল, বোয়াল, পাবদা, শিং, মাগুর, টেংরাসহ দেশীয় প্রজাতির মাছ রয়েছে। বর্ষায় ডিম ছাড়লে তা ছড়িয়ে পড়বে আশেপাশের এলাকায়। এই অভয়াশ্রমটির কারণে দেশীয় প্রজাতির মাছের প্রাচুর্য দেখা যাচ্ছে। সুরক্ষিত অভয়াশ্রমের আশপাশে অনেকেই মাছ ধরছে। তবে সরকারিভাবে রক্ষণাবেক্ষণ আরো জোরদার করা গেলে এলাকার মানুষ সচেতন হলে এ অভয়াশ্রম থেকে মানুষ সুফল পাবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা জানান, মৎস্য অভয়াশ্রম স্থাপনের ফলে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের আধিক্য দেখা যাচ্ছে। ব্যবস্থাপনা জোরদার ও জনসচেতনা সৃষ্টি করা গেলে আরো বেশি সুফল পাওয়া সম্ভব। তিনি আরো বলেন, অভয়াশ্রমটি কচুরিপনা অপসারণ করে দুই শত বাশের বেরিকেড দিয়ে সংরক্ষণ করা হয়েছে। অসাধু মৎস্য শিকারিরা অভয়াশ্রমের মধ্যে যাতে মাছ শিকার করতে না পারে সেজন্য নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে। স্থানীয় জনগণ সহযোগিতা করলে দ্রুতই মাছের উৎপাদন বৃদ্ধি পাবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar