1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঠিকাদারের অবহেলায় সীমাহীন দূর্ভোগের শিকার এলাকার হাজার হাজার মানুষ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঠিকাদারের অবহেলায় সীমাহীন দূর্ভোগের শিকার এলাকার হাজার হাজার মানুষ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৩৪৭ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

বাঘারপাড়া প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাঘারপাড়ায় রাস্তা সংস্কারে  ঠিকাদারের  কালক্ষেপনের কারনে হাজার হাজার মানুষের চলাচলে সৃষ্টি হয়েছে সীমাহীন দূর্ভোগ।

জানা গেছে, যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম কন্সট্রাক্সন্স এর কর্ণধর বাদল হোসেন রাস্তাটি পাকাকরনের কাজ পাওয়ার পরে কাজ শুরু করে।

সরেজমিনে দেখা গেছে, বাঘারপাড়া উপজেলা থেকে নারিকেলবাড়িয়া ইউনিয়নের খানপুর গ্রামের উপর দিয়ে শালিখা উপজেলার সীমাখালীতে যাওয়া  একমাত্র  রাস্তাটির খানপুর গ্রামের শেষপ্রান্ত থেকে নারিকেলবাড়িয়ার দিকে ১ কিলোমিটারের বেশি রাস্তা প্রায় ৮ মাস আগে খুঁড়ে ইট তুলে ফেলে রাখা হয়েছে । এর ফলে বৃষ্টির পানি জমে কাদা-মাটিতে একাকার হওয়ায় রাস্তাটি যানবাহন দূরের কথা মানুষ হেটেও চলাচল করতে পারছেন না।   

গ্রামের এক মসজিদের ইমাম ইলিয়াস আলী জানান, হেরিংবনের রাস্তাটি প্রায় ৮ মাসের অধিক সময় আগে পাঁকাকরনের জন্য ইট তুলে ফেলা হয় । এর পরে গত জুন মাসে রাস্তার মাটি তুলে গর্ত করে রেখে যায়।   

একই গ্রামের ইকরাম মোল্যা বলেন, আমার বাড়ি পর্যন্ত রাস্তা খুড়ে রাখার কারনে আমাদের চলাচলে দারুণ সমস্যার সৃষ্টি হয়েছে । ঠিকাদারের এই দীর্ঘ সময় রাস্তা চলাচলের অনুপযোগী করে রাখায় এলাকার সাধারন মানুষসহ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী -শিক্ষক-কর্মচারীদের পোহাতে হচ্ছে সীমাহীন দূর্ভোগ।

এলাকার ইউপি সদস্য সোহাগ খান বলেন, ঠিকাদারের এ আচরনে এলাকার আপমর জনসাধারণের যাতায়াতে চরম বিড়ম্বনা পোহাতে হচ্ছে।

এব্যাপারে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম কন্সট্রাক্সন্স এর ম্যানেজার আসাদুজ্জামান বিষয়টি স্বিকার করে বলেন, ঠিকাদারের পারিবারিক সমস্যার কারনে কাজ করতে বিলম্ব হয়েছে। তবে দু;এক দিনের মধ্যেই রাস্তার কাজ শুরু করবেন বলে উল্লেখ করেন তিনি।

বাঘারপাড়া উপজেলা প্রকৌশলী আবু সুফিয়ান জানান, তিনি দ্রুত বিষয়টি সমাধানের পদক্ষেপ নেবেন।  

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar