1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোংলায় নানাবাড়ি এসে স্কুলের নির্মানাধীন সেফটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মোংলায় নানাবাড়ি এসে স্কুলের নির্মানাধীন সেফটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ২১৯ জন খবরটি পড়েছেন

নাজমুল ইসলাম সবুজ, বাগেরহাট প্রতিনিধি।।
মোংলায় একটি স্কুলের নির্মাণাধীন সেফটিক ট্যাংকের জন্য খনন করা ডোবায় পড়ে ২১ মাসের শিশুর মৃত্যু হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত শিশু ইয়ামিন হোসেন ( ২১মাস) টমটম চালক বাবুল হোসেনের ছেলে।
শনিবার (৩০ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর মামা মানিক খান জানান, পৌর শহরের কবরস্থান এলাকায় বসবাস করেন তার বোন খাদিজা বেগম (৪০)। এদিন সকাল ৯টার দিকে খাদিজা বেগম তার ছোট শিশু সন্তান ইয়ামিন হোসেন (২১ মাস)কে নিয়ে দিগন্ত কলোনী এলাকায় বাবার বাড়িতে বেড়াতে আসেন। শিশু ইয়ামিন নানা বাড়ি আসার পর সকাল সাড়ে ১০টার দিকে কলোনীর দিগন্ত প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন সেফটিক ট্যাংকির ডোবায় পড়ে যায়। এরপর খোঁজাখুজির এক পর্যায়ে ডোবার মধ্যে শিশুটির মরদেহ ভাসতে দেখে আত্মীয়স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ইয়ামিনের বাবা বাবুল হোসেন পেশায় একজন টমটম চালক। তার তিন ছেলের মধ্যে ইয়ামিন সবার ছোট। নিহত শিশুর মামা মানিক আরও বলেন, “সংশ্লিষ্ট ঠিকাদার বিদ্যালয়ের সেফটিক ট্যাংকি নির্মাণের জন্য দুই বছর আগে ৭-৮ ফুটের গভীরতার একটি ডোবা করে রাখে। সেই ডোবায় পড়ে তার ভাগিনা মারা গেছে।

পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিএম আল-আমিন বলেন, দিগন্ত স্কুলের তিনতলা বিশিষ্ট টয়লেট নির্মাণের কাজ করছেন ঠিকাদার প্রতিষ্ঠান বিসমিল্লাহ এন্টারপ্রাইজ। তারা দুইতলা পিলার ও ছাদ দিয়ে রেখেছেন এবং সেফটিক ট্যাংকির জন্য বড় ডোবা করে ফেলে রাখেন। ঠিকাদারের গাফিলতিতে সেই ডোবায় পড়ে এই শিশুটির মৃত্যু হয়েছে বলে বলে জানান তিনি।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সোহান আহমেদ বলেন, সংশ্লিষ্ট টিকাদারকে বার বার দ্রুত কাজ শেষ করার জন্য বলা হলেও তা করেননি। এই ঠিকাদারের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া যায় সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এনিয়ে আলোচনা করছি। ঠিকাদার প্রতিনিধি তুহিন আহমেদ বলেন, এটা নিছক দুর্ঘটনা, তারপরও শিশুটির পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

এ বিষয়ে মোংলা থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র রায় ঘোষ বলেন, দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট নির্মাণের জন্য বড় ডোবা খুড়ে রাখে সংশ্লিষ্ট ঠিকাদার। এ ঘটনায় তদন্ত করে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। নিহতের সুরতহাল রিপোর্ট করার পর দাফনের জন্য তার পরিবারকে অনুমতি দেয়া হয়েছে বলেও জানান ওসি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar