বাঘারপাড়া প্রতিনিধি।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাঘারপাড়া উপজেলা সদরের সিকদার ব্রিকস এর সামনে শনিবার(৩০জুলাই) রাতে ভয়াভহ এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। আহতের মধ্যে তিনজন শিশুর অবস্থা আশঙ্কাজনক।
ঘটনা স্থলে থাকা পুলিশ জানায়, রাত সাড়ে আটটার দিকে উপজেলা সদরের সিকদার ইটভাটার পাশে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, বাঘারপাড়া থেকে নারিকেলবাড়িয়া অভিমুখী একটি ইজিবাইক ও মোটর সাইকেল একে অপরকে পাশ কাটাতে গেলে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ছয়জন গুরুত্বর আহত হয়েছে। আহতদের তাৎক্ষনিক বাঘারপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । আহতদের মধ্যে আশষ্কাজনক চারজনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়। ঘাতক ট্রাকটি বাঘারপাড়া থানা পুলিশ জব্দ করেছে।