1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনে বাঘের আক্রমণের শিকার মায়া হরিণকে চিকিৎসা শেষে বনে অবমুক্ত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সুন্দরবনে বাঘের আক্রমণের শিকার মায়া হরিণকে চিকিৎসা শেষে বনে অবমুক্ত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ২৪৮ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুন্দরবনে বাঘের আক্রমণের শিকার হওয়া একটি মায়া হরিণকে (বার্কিং ডিয়ার) লোকালয় থেকে উদ্ধার করছে বন বিভাগ।

গত সোমবার (১লা আগষ্ট) সন্ধ্যায় সুন্দরবন সংলগ্ন বরইতলা গ্রামের আ. মান্নানের বাড়ি থেকে আহত হরিণটি উদ্ধার করে বন বিভাগ, ভিটিআরটি ও সিপিজির সদস্যরা।

পরে বুধবার (৩ আগষ্ট) দুপুরে বনরক্ষীরা নিবিড় পর্যবেক্ষণ ও প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত করে দেন মায়া হরিণটিকে।

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনে বাঘের থাবা খেয়ে সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে একটি মায়া হরিণ বন সংলগ্ন বরইতলা গ্রামে চলে আসে। পরে হরিণটি ওই এলাকার মান্নানের বাড়িতে ঢুকলে তার বাড়ির সীমানার বেড়ার জালে আটকে পড়ে। পরে খবর পেয়ে বনবিভাগ, ভিটিআরটি ও সিপিজির সদস্যরা ঘটনাস্থল থেকে হরিণটি উদ্ধার করেন। সেখান থেকে হরিণটি উদ্ধার করে করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্র ফরেস্ট অফিসে নিয়ে যাওয়া হয়।

উদ্ধার হওয়া আহত মায়া হরিণটি পুরুষ এবং এর বয়স ৪-৫ বছর। বাঘের থাবায় হরিণটির ডান শিং, ডান পা ও ডান পাশের পিছনের রানের ওপর মারাত্মক ক্ষত হয়েছে।

ফরেস্ট অফিসে মায়া হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলেন পুর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী বিশেষজ্ঞরা।

করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের প্রাণী বিষেশজ্ঞ হাওলাদার আজাদ কবির জানান, উদ্ধার করা হরিণটিকে দুপুর আজ ১২টার দিকে করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্রের বনে অবমুক্ত করা হয়।

তিনি বলেন, এর আগেও বেশ কয়েকটি হরিণ বাঘের আক্রমণ থেকে ছুটে এসে লোকালয়ে আশ্রয় নিলে সেগুলোকেও প্রাথমিক চিকিৎসা দিয়ে বনে অবমুক্ত করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar