1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আপন দু’ ভাইয়ের মৃত্যু - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাঘারপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আপন দু’ ভাইয়ের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ২১৩ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়ায় আজ (বুধবার) বিকালে রায়পুর ইউনিয়নের জয়নগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে রুহুল আমিন (৩৫) ও তৌহিদুর রহমান (৩২) নামে আপন দু’ ভাইয়ের মৃত্যু হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রুহুল আমিন ও তৌহিদুল ইসলাম জয়নগর গ্রামের মৃত খেলাফত হোসেনের ছেলে।
প্রতিবেশী জামির হোসেন জানান, এদিন বিকেল ৫টার দিকে রুহুল আমিন উঠানে গরুর বিছালি কাঁটার জন্য বিদ্যুৎচালিত মেশিন চালু করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে। অপর ভাই তৌহিদুল ইসলাম মাঠের কৃষি জমির আইল কেটে বাড়ি ফিরে রুহুল আমিনকে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া দেখে বাঁচাতে এগিয়ে আসলে তৌহিদুল ইসলাম ও তার ভাইয়ের সাথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে। এরপর টের পেয়ে বাড়ির লোকজন সাথে সাথে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে গুরুতর আহত দু’ ভাইকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

মৃত তৌহিদুর রহমান হোমিও চিকিৎসক ছিলেন। বাড়ির পাশে জয়নগর মোড়ে তার একটি চেম্বার রয়েছে। আর বড়ভাই রুহুল আমিন কৃষি কাজ করতেন।

রুহুল আমিনের রয়েছে ২ বছরের একটি কন্যা সন্তান ও তৌহিদুল ইসলামের রয়েছে ৫ বছর ও ৬ মাস বয়সী দুটি পুত্র সন্তান। আপন দুই ভাইয়ের এমন করুন মৃত্যুতে তাদের পরিবারের চলছে শোকের মাতম। এলাকাবাসী ও প্রতিবেশীরা এমন করূন ও অকাল মৃত্যুতে নির্বাক হয়ে পড়েছে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন বিদ্যুৎস্পৃষ্টে দু’ ভাইয়ের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, স্থানীয় রায়পুর ফাঁড়ি পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। মৃতদেহ যশোর জেনারেল হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar