1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নেত্রকোণায় বিজিবির জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নেত্রকোণায় বিজিবির জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ২৮০ জন খবরটি পড়েছেন

রাজেশ গৌড়।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোনায় বিজিবি কর্তৃক গত ৫ বছরে জব্দকৃত বিপুল পরিমাণ ভারতীয় মদ, বিয়ার, ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদক ধ্বংস করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ১১টায় বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি’র) উদ্যোগে বিজিবি ক্যাম্পে ১ কোটি ৩৭ লক্ষ ২৫ হাজার ৩ শত টাকা মূল্যমানের এই মাদকদ্রব্য রোলার দিয়ে ধ্বংস করা হয়। এসময় মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মোরশেদা খাতুন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আলী হায়দার রাসেল প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মশিউর রহমান, নেত্রকোণা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাবিকুন্নাহার, নেত্রকোণা পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলম, কাষ্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা মোঃ ফারুক আহমেদসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নেত্রকোণা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া মালিকবিহীন আটককৃত বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে মাদকের ভয়াবহতা ও এর কুফল তুলে ধরেন। বিগত ২০১৭ সালের ১লা ডিসেম্বর থেকে ২০২২ সালের ১১ মে পর্যন্ত ভারতীয় সীমান্ত এলাকায় বিজিবির বিভিন্ন অভিযানে মালিকবিহীন/পরিত্যাক্ত অবস্থায় জব্দকৃত বিভিন্ন প্রকার মাদকদ্রব্য জব্দ করা হয়। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে, ৯ হাজার ২শত ৯৭ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ, ৪০৩ পিস ইয়াবা, ৪ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৮০পিস যৌন উত্তেজক ট্যাবলেট। যার আনুমানিক মূল্য ১ কোটি ৩৭ লক্ষ ২৫ হাজার ৩শত টাকা। এর আগে মদের বোতল ভেঙ্গে ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিবৃন্দরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar