1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফুলবাড়ীতে শোকাবহ আগস্টের প্রথম প্রহরে আলোক শিখা প্রজ্জ্বলন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে শোকাবহ আগস্টের প্রথম প্রহরে আলোক শিখা প্রজ্জ্বলন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ২০৮ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শোকাবহ আগস্টের প্রথম প্রহরে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের গৃহীত কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আলোক শিখা প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে ফুলবাড়ী উপজেলা শাখা ছাত্রলীগ।

শোকাবহ আগষ্টের প্রথম প্রহরে (রাত ১২ টা ১ মিনিট) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল উপজেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা কর্মিদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আলোক শিখা প্রজ্জ্বলন করেন।

এসময় উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম জেলান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা মৎস্য জীবী লীগের আহ্বায়ক সেরাজুল ইসলাম সেরা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক তাহাদ হাসান তুষার, কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আরিফুর রহমান আরিফ সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আলোক শিখা প্রজ্জ্বলন শেষে উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল সাংবাদিকদের জানান, শোকাবহ আগস্টে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ মাসব্যাপি কর্মসূচি গ্রহন করেছে। আজকের ন্যায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের গৃহীত সকল কর্মসূচি ফুলবাড়ী উপজেলা শাখা ছাত্রলীগের সকল নেতা-কর্মীদের সাথে নিয়ে পালন করা হবে ইনশাআল্লাহ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar