1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে মাদরাসা সুপার ও সভাপতির বিরুদ্ধে বই বিক্রি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

অভয়নগরে মাদরাসা সুপার ও সভাপতির বিরুদ্ধে বই বিক্রি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৩০৬ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার।
অভয়নগর উপজেলার পাথালিয়া সিদ্দিকিয়া দাখিল মাদরাসার সুপার এএনএমএম মুনিরুজ্জামান ও পরিচালনা পর্ষদের সভাপতি জাকির হোসেন তরফদারের বিরুদ্ধে সরকারি বই বিক্রি ও মাদরাসায় শিক্ষক-কর্মচারী নিয়োগ বাণিজ্যের অভিযোগে এলাকাবাসী যশোরের ডিসি বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লিখিত অভিযোগসূত্রে জানা গেছে, পাথালিয়া সিদ্দিকিয়া দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট এএনএমএম মুনিরুজ্জামান ও মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি জাকির হোসেন তরফদার যোগসাজসে মাদরাসায় অধ্যয়নরত ছাত্র-ছাত্রীর তুলনায় অধিক পরিমাণ ভূয়া ছাত্র-ছাত্রী দেখিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে সরকারি বই গ্রহণ করে অব্যবহৃত সরকারি বই বিক্রি করে আসছেন। তাছাড়া বর্তমানে ২০২৩ শিক্ষাবর্ষের ৩০-৪০মণ সরকারি বই মাদরাসায় গুদামজাত অবস্থায় পড়ে রয়েছে।

অন্যদিকে মাদরাসায় গত ১৮-২-২০২৩ তারিখে ১জন সহ: সুপার, ১জন অফিস সহায়ক ও ১জন আয়া পদে মোট তিনজনকে নিয়োগ দিয়ে প্রত্যেকের কাছ থেকে ১০-১২লাখ টাকা করে ঘুষ গ্রহণের মাধ্যমে নিয়োগ বাণিজ্য সম্পন্ন করা হয়েছে। শিক্ষক-কর্মচারী নিয়োগ বাণিজ্যের একটি টাকাও প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে ব্যয় না করে সমূদয় টাকা উভয়ে (সুপার ও সভাপতি) মিলে আত্মসাৎ করেছেন।

বিষয়টি নিয়ে এলাকায় গুঞ্জন উঠলে সুপারিন্টেন্ডেট নানা প্রচেষ্টায় উপজেলার আড়পাড়া মহিলা দাখিল মাদরাসায় নিয়োগ গ্রহণ করে চাকুরি করছেন। অপরদিকে প্রতিষ্ঠানের সভাপতি জাকির হোসেন তরফদার নিয়োগের পর থেকে অদ্যাবধি প্রতিষ্ঠানে আর গমনাগমণ করছেন না।

গত ৮অক্টোবর ৩০ জন এলাকাবাসী বিষয়টি লিখিত আকারে যশোরের ডিসি বরাবর অভিযোগপত্র দাখিল করেছেন। তাছাড়া অভিযোগের অনুলিপি দূর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা শিক্ষা অফিসার, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি বরাবর দাখিল করেছেন।

বৃহস্পতিবার বিকালে বিষয়টি সম্পর্কে মাদরাসার সুপার এএনএমএম মুনিরুজ্জামান মোবাইল ফোনে জানান, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। আমি বর্তমানে আড়পাড়া মহিলা দাখিল মাদরাসায় কর্মরত আছি।

মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি জাকির হোসেন তরফদারের ব্যবহৃত মোবাইল ফোন ০১৯৩৪-৮১৯৫৬৫ নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম জানান, অভিযোগের অনুলিপি পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্তা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar