1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেনাপোলে ৯ লাখ ২০ হাজার জাল টাকাসহ কিশোর আটক - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২ লোহাগাড়ায় অবৈধ করাতকলে অভিযান: তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

বেনাপোলে ৯ লাখ ২০ হাজার জাল টাকাসহ কিশোর আটক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৯৬ জন খবরটি পড়েছেন

বেনাপোল প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৯ লাখ ২০ হাজার টাকার জাল নোটসহ খালিদ হাসান নামে এক কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২১ জুন) সকালে আমড়াখালি চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে—জাল টাকা সরবরাহকারী চক্রের এক সদস্য বিপুল পরিমাণ জাল নোট নিয়ে বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছে। এরপর আমড়াখালি চেকপোস্টে নায়েব সুবেদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহলদল অবস্থান নেয়।

অভিযানের সময় একটি ইজিবাইক থেকে নামিয়ে সন্দেহভাজন এক যুবককে তল্লাশি করা হয়। তার প্যান্টের ভেতর থেকে ৯২০টি এক হাজার টাকার জাল নোট পাওয়া যায়।

আটককৃত যুবকের নাম খালিদ হাসান। তিনি যশোরের বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের ইছাহাক আলীর ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত জাল টাকাসহ আটক যুবককে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar