1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
২০৪১সালে বাংলাদেশকে স্মার্ট রাষ্ট্রে পরিণত করতে হবে-এমপি এনামুল হক বাবুল - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

২০৪১সালে বাংলাদেশকে স্মার্ট রাষ্ট্রে পরিণত করতে হবে-এমপি এনামুল হক বাবুল

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১৩৩ জন খবরটি পড়েছেন

তারিম আহমেদ ইমন, অভয়নগর (যশোর) থেকে। অভয়নগর উপজেলায় ৭ই মার্চ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে অভয়নগর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-যশোর-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক বাবুল।

তিনি বলেন, জাতির পিতার ৭ই মার্চের ভাষণ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভাষণ। মহান মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা ছিলো এই ভাষণ। এ ভাষণের কথামালা বাঙালির হৃদয়ে সাহস সঞ্চার করে। তিনি আরও বলেন, এই ভাষণকে হৃদয়ে অনুধাবন করে আগামী ২০৪১ সালে বাংলাদেশকে স্মার্ট রাষ্ট্রে পরিণত করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর ও অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম।

এসময় আরও বক্তব্য রাখেন- ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা খাতুন, কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল, নওয়াপাড়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar